Tuesday, February 9, 2016

যে সকল আয়ের উপর কর দিতে হয়না

যে সকল আয়ের উপর কর দিতে হয়না / যে সকল আয় করদাতার মোট আয় গণনায় অন্তর্ভুক্ত হয় না ?
১) ট্রাসটি বার্ডের অধিনে থাকা কোন ধর্মীয় ও দাতব্য প্রতিস্তানের বাড়ি ভাড়া বাবদ প্রাপ্ত আয়।
২) এনজিও বোর্ডের অধিনে নিবন্ধিত ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনাকারী কোন প্রতিস্তানের সার্ভিস চার্জ বাবদ প্রাপ্ত আয়।
৩) স্থানীয় সরকারের আয় ।
৪) পেনশন ফান্ড, আনুতোষিক ফান্ডের অর্থ প্রাপ্তি।
৫) অনুমোদিত প্রভিডেন্ড ফান্ড, সুপার আনুয়েসন ফান্ড, ওয়ার্কার্স পার্টিসিপেশন ফান্ডের অর্থ প্রাপ্তি ।
৬) প্রভিডেন্ড ফান্ড আইন ১৯২৫ অনুযায়ী গঠিত কোন প্রভিডেন্দ ফান্ড হতে প্রাপ্ত আয় ।
৭) অনুমোদিত প্রভিডেন্ড ফান্ড, সুপার আনুয়েসন ফান্ড, পেনশন ফান্ড ও আনুতোষিক ফান্ড হতে হতে প্রাপ্ত আয়
৮) শ্রম আইন ২০০৬ অনুসারে ওয়ার্কার্স পার্টিসিপেশন ফান্ড হতে প্রাপ্ত যেকোন আয় ।
৯) অনুমোদিত প্রভিডেন্ড ফান্ড হতে হতে প্রাপ্ত যাহার পরিমান মোট বেতনের ১/৩ অংশের বেশি নয় ।
১০) সেচ্ছাই অবসর গ্রহনের সময় সরকারি কর্মচারীগন সরকার অনুমদিত কোন ফান্ড হতে প্রাপ্ত অর্থ ।
১১) অফিসের দায়িত্ব পালনের জন্য কোন বিশেষ ভাতা বা সুবিধা প্রাপ্তি যাহা খরচের উদ্দেশে প্রদান করা হয় ।
১২) ডিভিডেন্ড আয় ২৫,০০০ টাকা পর্যন্ত ।
১৩) ইউনিট ফান্ড, মিউচুয়াল ফান্ড হতে ২৫,০০০ টাকা পর্যন্ত ডিভিডেন্ড আয় ।
১৪) সরকারি সিকিউরিটি হতে সুদ প্রাপ্তি যেটার উপর কর দিতে হবেনা বলে পূর্বেই ঘোষণা করা আছে ।
১৫) সংশ্লিষ্ট আয়বর্ষে সর্বমোট ৫০০,০০০ টাকা পর্যন্ত পেনশনার সাভিং সার্টিফিকেট ও ওয়েজেস আর্নার বন্ড হতে প্রাপ্ত সুদ ।
১৬) কোন বেক্তির কোন জিরো কুপন বন্ড হতে প্রাপ্ত আয় যাহা বাংলাদেশ ব্যাংক ও এসইসি হতে অনুমদিত ।
১৭) অ নিবাসী করদাতাদের তালিকভুক্ত কম্পানির শেয়ার হস্তান্তর জনিত মূলধনী আয়।
১৮) ০৩ পার্বত্য জেলায় বসবাসকারী আদিবাসীগণের অর্থনৈতিক কার্যক্রমের মাধ্যমে অর্জিত আয়।
১৯) শুধুমাত্র কৃষি খাতে আছে আয় এমন বেক্তি করদাতার কৃষি খাতের আয় ২০০,০০০ টাকা পর্যনত ।
২০) বাংলাদেশের কোন নাগরিকের বিদেশে অর্জিত আয় যাহা দেশের প্রচলিত আইন অনুসারে বৈদেশিক মুদ্রায় আনিত হলে ।
২১) ২০০৮ সাল হতে ২০২৪ সাল পর্যন্ত সফটওয়্যার ডেভেলপমেন্ট, ITES ও NTTN ব্যবসায় হতে প্রাপ্ত আয় ।
২২) ২০০৮ সাল হতে ২০১৯ পর্যন্ত হস্তশিল্প রফতানি হতে উদ্ভূত আয় ।
২৩) কৃষি কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষা কার্যক্রম হতে উদ্ভূত আয় ।
২৪) যেকোনো পণ্য উৎপাদনে জড়িত এমন এস’এম’ই বিজনেস যাহার বার্ষিক টার্নওভার ৩০,০০,০০০ টাঁকার অধিক নয় ।
২৫) শর্ত সাপেক্ষে পোল্ট্রি শিল্প, সিনেমা হল/সিনেপ্লেক্স, রাইস ব্রাইন অয়েল, কর্ণ/সুগার বিট ইত্যাদি শিল্প হতে নির্দিষ্ট সময় পর্যন্ত প্রাপ্ত আয় ।
২৬) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এ অনুদান প্রদান (শর্ত সাপেক্ষ) ।
২৭) শিক্ষা মন্ত্রনালয়ের অনুমদন প্রাপ্ত কোন মহিলা স্কুল, মহিলা কলেজ, ভকেশনাল ও কারিগরি ট্রেনি ইন্সিটিউটে ক্রস চেকের মাধ্যমে প্রদত্ত অনুদান।
২৮) জাতীয় পর্যায়ের কৃষি, বিজ্ঞান, শিল্প প্রযুক্তি গবেষণা প্রতিস্তানে ক্রস চেকের মাধ্যমে প্রদত্ত অনুদান ।
২৯) অন্যান্য

No comments:

Post a Comment