Tuesday, February 9, 2016

শুনানির পরে কর নির্ধারণ (ধারা ৮৩) পদ্ধতি কি?

শুনানির পরে কর নির্ধারণ (ধারা ৮৩) পদ্ধতি কি?
যখন কোন করদাতা কোন কর বর্ষে তার আয়কর রিটার্ন সার্বজনীন স্ব-নিরধারনি (ধারা ৮২বিবি) পদ্ধতিতে জমা না দিয়ে সাধারণ পদ্ধতিতে জমা দেয় তখন ঐ করদাতার জমা দেয়া রিটার্নের সমর্থনে উক্ত করদাতা বা তার অনুমোদিত প্রতিনিধির উপস্তিতিতে তার হিসাবের কাগজপত্র যাছাই বাছাই করে তার মোট আয় ও কর নির্ধারণ করাকে শুনানির পরে কর নির্ধারণ বা ধারা ৮৩ অনুসারে কর নির্ধারণ বলে।
এক্ষেত্রে, উপ-করকমিশনার কর মামলা শুনানির উদ্দেশে কোন নির্ধারিত তারিখে উক্ত করদাতা অথবা তার মনোনীত কাউকে রিটার্ন ও হিসাবের সমর্থনে সকল কাগজপত্র সহ কর অফিসে আসার জন্য নোটিশ জারি করবে । পরবর্তিতে, শুনানিতে সকল কাগজপত্র যাচাই বাছাই করে উপ কর কমিশনার ঐ করদাতার জন্য নতুন করে মোট আয় ও তার উপর কর নির্ধারণ করবে যেটা লিখিত আদেশ হিসাবে শুনানি শেষ হবার ৩০ দিনের মধ্যে উক্ত করদাতার নিকট প্রেরন করবে।

No comments:

Post a Comment