Tuesday, February 9, 2016

২০১৫-২০১৬ অর্থ বছরের জন্য বাজেটে উত্থাপিত আয়কর আইনের প্রস্তাবিত পরিবরতনসমুহঃ

২০১৫-২০১৬ অর্থ বছরের জন্য বাজেটে উত্থাপিত আয়কর আইনের প্রস্তাবিত পরিবরতনসমুহঃ
ব্যক্তি করদাতার ক্ষেত্রেঃ
১) ব্যক্তি করদাতার করমুক্ত আয়ের সীমা ২,৫০,০০০ টাকা, তবে মহিলা ও ৬৫ বছরের বেশি পুরুষ করদাতাদের করমুক্ত আয়ের সীমা ৩,০০,০০০ টাকা । প্রতিবন্ধী করদাতার করমুক্ত আয়ের সীমা ৩,৭৫,০০০ টাকা ও মুক্তিযোদ্ধা করদাতার করমুক্ত আয়ের সীমা ৪,২৫,০০০ টাকা ।
২) নগদ চিকিৎসা ভাতা মুল বেতনের ১০% / বার্ষিক ১,২০,০০০ টাকা যেটি কম সেটি পর্যন্ত করমুক্ত হবে ।
৩) নগদ বাড়িভাড়া ভাতা মুল বেতনের ৫০% / বার্ষিক ৩,০০,০০০ টাকা যেটি কম সেটি পর্যন্ত করমুক্ত হবে ।
৪) নিয়োগকর্তার থেকে গাড়ি সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে মুল বেতনের ৫% / বার্ষিক ৬০,০০০ এই দুইয়ের মধ্যে যেটি বড় তা আয়ের সাথে যুক্ত হবে।
৫) গ্রাচ্যুয়িটি খাতের করমুক্ত আয়ের সীমা ২,৫০,০০০ টাকা নির্ধারণ ।
৬) তালিকাভুক্ত কম্পানির শেয়ার হতে প্রাপ্ত লভাংশ ২৫,০০০ টাকা পর্যন্ত করমুক্ত হবে ।
৭) Equity Mutual Fund ও Fixed Mutual Fund এর আয় উভয় ক্ষেত্রে ২৫,০০০ টাকা পর্যন্ত করমুক্ত হবে ।
৮) সরকারি, বেসরকারি সকল কর্মকর্তা কর্মচারীর বেতন,ভাতা, বোনাস ইত্যাদির উপর কর আরোপ হবে ।
৯) পেনশনার সঞ্চয়পত্র সহ সকল সঞ্চয়পত্রের সুদের উপর উৎসে কাটা ট্যাক্স চূড়ান্ত করদায় হিসাবে গণ্য হবে
১০) Workers Profit Participation Fund ক্ষেত্রে হতে শ্রমিকদের প্রাপ্ত অর্থ আয়কর মুক্ত থাকবে ।
১১) ওয়েজ আর্নার ডেভোলপমেন্ট বন্ডের সুদ সহ ৭ ধরনের বন্ডের সুদ করমুক্ত হবে ।
১২) লীজ দলিল ও পজেসন বিক্রয় দলিলকে মুলধনি মুনাফা করের আওতায় আনা ।
১৩) করযোগ্য আয়ের উপর প্রযোজ্য করহার সমুহ নিম্নরুপঃ
২৫০,০০০ টাকা বা ৩০০,০০০ টাকা বা ৩৭৫,০০০ টাকা বা ৪২৫,০০০ টাকার
পরবর্তী ৪,০০,০০০ টাকার উপর ১০%
পরবর্তী ৫,০০,০০০ টাকার উপর ১৫%
পরবর্তী ৬,০০,০০০ টাকার উপর ২০%
পরবর্তী ৩০,০০,০০০ টাকার উপর ২৫%
অবশিষ্ট টাকার উপর ৩০%
তবে করযোগ্য আয়ের পরিমান যাই হোক না কেন প্রত্যেক করদাতাকে নুন্নতম ৪,০০০ টাকা ট্যাক্স দিতে হবে ।
১৪) কোন করদাতার নিট সম্পদ যদি ২ কটি ২৫ লক্ষ টাকার বেশি হয় তবে তাকে নুন্নতম ৩,০০০ টাকা সারচার্জ দিতে হবে, সারচার্জের অন্যান্য হার আগের মতই বহাল থাকবে ।
১৫) সকল করদাতার আয় বর্ষ হবে জুলাই টু জুন ।
১৬) বিদেশি নাগরিকদের বাংলাদেশে কোন কোং তে পরিচালক হবার জন্য টিআইএন সনদ বাধ্যতামূলক না করা ।
১৭) ইংলিশ মিডিয়াম স্কুলে সন্তান ভর্তির ক্ষেত্রে পিতা/মাতা/অভিবাবকের ১২ ডিজিটের টিআইএন সনদ বাধ্যতামূলক ।
১৮) সার্বজনীন স্ব-নিরধারনি (ধারা ৮২বিবি) কর নির্ধারণ পদ্ধতিতে দাখিল করা রিটার্নের ক্ষেত্রে Scrutiny assessment এর বিধান সংযোজন করা।
১৯) রিটার্ন দাখিলের সময়সীমা ডিসিটি দ্বারা ২ মাস ও জয়েন্ট কমিশনার দ্বারা আরও ২ মাস পর্যন্ত বাড়ানো যাবে ।
অর্থ বিলে উল্লেখিত উপরোক্ত পরিবর্তন সমুহ সংসদে আর্থ আইন আকারে পাশ হবার পর তা কার্যকর হবে অন্যথাই আগের বিধান গুলোই বলবৎ থাকবে ।

No comments:

Post a Comment