পারকুইজিট কি?
কোন কোম্পানি তার কর্মচারীদের বেতন হিসাবে যে সমস্ত ভাতা ও সুবিধা সমুহ প্রদান করে তাহাই পারকুইজিট। যেমনঃ বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, মহার্ঘ ভাতা, বাসস্হান সুবিধা, গাড়ী সুবিধা ইত্যাদি। অন্যভাবে বলা যায়, মুল বেতন, উৎসব বোনাস, ওভার টাইম, ইনসেন্টিভ বোনাস, বকেয়া ও অগ্রিম বেতন, ছুটি নগদায়ন, কর্মচারীদের বিভিন্ন তহবিলে জমাদানকৃত অর্থ ব্যতিত অন্য যা কিছু প্রদান করে তাহাই পারকুইজিট।
আয়কর আইন অনুযায়ি প্রতিটি কর্মচারীর জন্য অনুমদিত বার্ষিক পারকুইজিটের পরিমান ৩,৫০,০০০ টাকা । কোন চাকুরিদাতা কম্পানি যদি তার কর্মচারীদের ৩,৫০,০০০ টাকার অধিক পারকুইজিট প্রদান করে থাকে তাহলে ঐ কম্পানির ট্যাক্স অ্যাসেসমেন্ট এর সময় DCT অতিরিক্ত প্রদানকৃত অর্থ disallow করবে । ফলে কম্পানির প্রদেয় করের পরিমান বৃদ্ধি পাবে।
No comments:
Post a Comment