০১৪-১৫ আয় বর্ষে কোন বাক্তির বাৎসরিক আয় কত টাকা হলে তাকে নুন্নতম কত টাকা আয়কর দিতে হয় ?
২০১৪-১৫ আয় বর্ষে (বাংলাদেশ এ প্রচলিত আয় বর্ষ জুলাই – জুন) কোন ব্যক্তি করদাতার করযোগ্য আয় (মোট আয় - করমুক্ত আয়) যদি ২,৫০,০০০ টাকার বেশি হয় তবে তাকে আয়কর দিতে হবে । তবে মহিলা বা ৬৫ বৎসর এর বেশি পুরুশ করদাতার ক্ষেত্রে করযোগ্য আয় যদি ৩,০০,০০০ টাকার বেশি হয় তবে তাকে আয়কর জমা দিতে হবে । প্রতিবন্ধী করদাতাদের ক্ষেত্রে তাদের করযোগ্য আয় যদি ৩,৭৫,০০০ টাকার বেশি হয় এবং মুক্তিযোদ্ধা করদাতাদের ক্ষেত্রে তাদের করযোগ্য আয় যদি ৪,২৫,০০০ টাকার বেশি হয় তবে তাকে অবশ্যই আয়কর দিতে হবে ।
উপরোক্ত করযোগ্য আয়ের পরবর্তী অংশের উপর প্রযোজ্য করহার সমুহ নিম্নরুপঃ
পরবর্তী ৪,০০,০০০ টাকার উপর ১০%
পরবর্তী ৫,০০,০০০ টাকার উপর ১৫%
পরবর্তী ৬,০০,০০০ টাকার উপর ২০%
পরবর্তী ৩০,০০,০০০ টাকার উপর ২৫%
অবশিষ্ট টাকার উপর ৩০%
তবে করযোগ্য আয়ের পরিমান যাই হোক না কেন প্রত্যেক করদাতার নুন্নতম করের পরিমান নিম্নরুপঃ
১। ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারীদের কমপক্ষে ৫,০০০ টাকা ।
২। অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারীদের কমপক্ষে ৪,০০০ টাকা ।
৩। সিটি কর্পোরেশন বেতিত অন্যান্য সকল এলাকায় বসবাসকারীদের কমপক্ষে ৩,০০০ টাকা

No comments:
Post a Comment