Tuesday, February 9, 2016

কোম্পানি করদাতাদের ক্ষেত্রে ২০১৫-২০১৬ অর্থ বছরের জন্য বাজেটে উত্থাপিত আয়করের ক্ষেত্রে প্রস্তাবিত উল্লেখযোগ্য বিষয়সমুহঃ

কোম্পানি করদাতাদের ক্ষেত্রে ২০১৫-২০১৬ অর্থ বছরের জন্য বাজেটে উত্থাপিত আয়করের ক্ষেত্রে প্রস্তাবিত উল্লেখযোগ্য বিষয়সমুহঃ
১) পুঁজিবাজারে তালিকভুক্ত সকল কম্পানির কর হার ২৫% এবং তালিকভুক্ত নয় এমন কম্পানির কর হার ৩৫% ।
২) পুঁজিবাজারে তালিকভুক্ত সকল ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্টানের কর হার ৪০% এবং তালিকভুক্ত নয় এমন ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্টানের কর হার ৪২.৫%।
৩) মার্চেনট ব্যাংকের কর হার ৩৭.৫% এবং মোবাইল ও সিগারেট কম্পানির কর হার ৪৫% ।
৪) প্রিন্ট, ইলেকট্রন মিডিয়া ও অনলাইন মিডিয়া তে বিজ্ঞাপনের বিল হতে ৪% ট্যাক্স উৎসে কাটতে হবে ।
৫) ডেভোলপার কোং থেকে সাইনিং মানি ও ভাড়ার ক্ষতি পুরন বাবদ প্রদান ক্রিত অর্থের উপর ১৫% ট্যাক্স উৎসে কাটতে হবে ।
৬) বায়িং হাউসের কমিশনের উপর ১০% ট্যাক্স উৎসে কাটতে হবে যাহা চূড়ান্ত করদায় হিসাবে গণ্য হবে ।
৭) তৈরি পোশাক সহ সকল পণ্য রফতানির সময় রফতানি মুল্লের ১% ট্যাক্স উৎসে কর্তন করা হবে যাহা তাহার চূড়ান্ত করদায় হিসাবে গণ্য হবে ।
৮) প্রাইভেট সিকুরেটি সার্ভিস, জনবল সরবিরাহ, ক্লিনিং সার্ভিস, ইভেন্ট ম্যানেজমেন্ট ইত্যাদি বিলের উপর ১.৫% অথবা কমিশনের উপর ১০% ট্যাক্স উৎসে কাটতে হবে ।
৯) যানবহন ভাড়া বিল ও প্রিন্টিং এর বিলের উপর ৩% ট্যাক্স উৎসে কাটতে হবে ।
১০) অনিবাসি করদাতাদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন সেবার ক্ষেত্রে পৃথক পৃথক হারে ট্যাক্স উৎসে কাটতে হবে ।
১১) কম্পানি ও ফার্মের শেয়ার বাজার হতে অর্জিত মুনাফার উপর ১০% উৎসে কর কর্তন পত্যাহার করা হয়েছে ।
১২) আমদানিকৃত সফটওয়্যার এর উপর ১০ % অবচয় ভাতা অনুমোদন ।
১৩) গাড়ির ক্রয় মুল্লের ২৫,০০,০০০ টাকা পর্যন্ত অবচয় সুবিধা প্রদান ।
১৪) কোম্পানি কতৃক কর্মচারীকে প্রদত্ত অতিরিক্ত পারকুইজিট এর সীমা ৪,৫০,০০০ টাকা ।
১৫) কম্পানির পরিশোধিত মূলধন ও অবণ্টিত মুনাফার ১০% সমপরিমাণ মুল্লের গাড়ি ক্রয়ের সুবিধা প্রদান।
১৬) লোকাল এলসির মাধ্যমে কম্পিউটার সামগ্রি, পাট, সুতা, তুলা ক্রয়ের ক্ষেত্রে উৎসে ট্যাক্স কর্তন প্রত্যাহার করা ।
১৭) মিথ্যা বা জাল অডিট রিপোর্ট দাখিলের জন্য করদাতাকে ১,০০,০০০ টাকা জরিমানা সহ কারাদণ্ড ও অর্থ দণ্ডের বিধান করা ।
১৮) ব্যবসায় ব্যবহৃত বিল্ডিং, প্লান্ট, মেশিনারিস ও অন্যান্য স্থায়ী সম্পদের উপর obsolescence allowance অনুমোদন করা ।
১৯) কর অবকাশ প্রাপ্ত শিল্পের তালিকায় টায়ার, গাড়ি, বাই সাইকেল ও ইট নির্মাণ শিল্পকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
২০) ট্যাক্সটাইল ও পাটজাত দ্রব্য শিল্পের অর্জিত আয়ের উপর হ্রাসক্রীত ১৫% হারে কর আরোপ হবে জুন ২০১৯ সাল পর্যন্ত।
২১) পোল্ট্রি শিল্প, হাঁস মুরগি পালন, গবাদি পশুপালন সহ বিভিন্ন ধরনের আয়ের উপর প্রথম ১০,০০,০০০ টাকার উপর ৩%, পরবর্তী ২০,০০,০০০ টাকার উপর ১০% ও ৩০,০০,০০০ টাঁকার উপর ১৫% কর আরোপ ।
২২) ITES ও NTTN সেবা খাতের আয় ২০২৪ সাল পর্যন্ত করমুক্ত থাকবে ।
২৩) পূর্বে অব্যাহতি প্রাপ্ত ছিল এমন কিছু পণ্য এখন আমদানির সময় ২% ট্যাক্স উৎসে কর্তন করা হবে ।
২৪) সরকারি কারিকুলাম ও নীতিমালা অনুযায়ী পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্টানের শিক্ষা কার্যক্রম পরিচালনা হতে প্রাপ্ত আয় করমুক্ত থাকবে, তবে অন্যান্য আয়ের উপর কর আরপিত হবে ।
২৫) সিটি করপরেশন এলাকার বাহিরে সকল ফ্লাট বা দালান বিক্রের ক্ষেত্রে বর্গ মিটার প্রতি করহার হ্রাস করা হয়েছে ।
২৬) ব্যাংক,বীমা ও আর্থিক প্রতিষ্টানের আয় বর্ষ হবে জানুয়ারী - ডিসেম্বর এবং অন্য সকল কম্পানিএর আয় বর্ষ হবে জুলাই -জুন ।
২৭) অনুমোদন বিহীন ভাবে কোন বিদেশি কোন প্রতিষ্টানে কাজ করলে ঐ প্রতিষ্টানের আরপিত আয়করের উপর অতিরিক্ত আয়কর আরপ করা হবে এবং ঐ প্রতিষ্টানের কর অবকাশ সংক্রান্ত সকল সুবিধা বাতিল করা সহ দোষীদের অর্থ দণ্ড ও কারা দণ্ড আরোপ করা হবে ।
২৮) বিদেশি নাগরিকদের বাংলাদেশে ব্যবসায়রত নিবন্ধিত কোন বিদেশি কোম্পানির পরিচালক হবার জন্য টিআইএন সনদ বাধ্যতামূলক না করা ।
অর্থ বিলে উল্লেখিত উপরোক্ত পরিবর্তন সমুহ সংসদে আর্থ আইন আকারে পাশ হবার পর তা কার্যকর হবে অন্যথাই আগের বিধান গুলোই বলবৎ থাকবে ।

No comments:

Post a Comment